সিলেট জেলার জালালাবাদ থানাধীন যুগীরগাও বলাউড়া এলাকায় অভিযান চালিয়ে নেছার আহমেদ (৪০) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার জালালাবাদ থানার মোগলখা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জালালাবাদ থানার মিরের গাঁও গ্রামের আকরম আলীর ছেলে।
মঙ্গলবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাবের একটি অভিযানিক দল।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
আজকে সিলেট/ডি/এপি/বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি 








