বালাগঞ্জে মৎস্য রক্ষা অভিযানে ৩ লক্ষ টাকার জাল জব্দ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২৯ PM

বালাগঞ্জে মৎস্য রক্ষা অভিযানে ৩ লক্ষ টাকার জাল জব্দ

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৮/২০২৬ ০৬:১৬:৪৯ PM

বালাগঞ্জে মৎস্য রক্ষা অভিযানে ৩ লক্ষ টাকার জাল জব্দ


বালাগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

বুধবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার গোরাপুর হাওর, বড়ভাগা নদী ও সংলগ্ন প্লাবনভূমিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলার  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) কিশোর কুমার দাস এবং বালাগঞ্জ থানার উপপরিদর্শক রুবেল দাস।

অভিযানে ২টি চোঙা জাল, ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০টি চায়না রিং জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ বলেন, “দেশীয় প্রজাতির মাছ ও প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার ও মাছের প্রজননস্থলে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

পরে উপজেলা পরিষদের সামনে জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর