দক্ষিণ সুরমায় ত্রিমুখী সংঘর্ষ, আহত ২
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ PM

দক্ষিণ সুরমায় ত্রিমুখী সংঘর্ষ, আহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৮/২০২৬ ০৭:৪৬:২০ PM

দক্ষিণ সুরমায় ত্রিমুখী সংঘর্ষ, আহত ২


দক্ষিণ সুরমায় হবিগঞ্জ এক্সপ্রেসের বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বঙ্গবীর রোডে লাউয়াই শাপলা গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায় নি।

স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি হবিগঞ্জ এক্সপ্রেস বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে উদ্ধার করেন। পরে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণে ব্যস্ততম সড়কটিতে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। একই সময় ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা, একটি হবিগঞ্জ এক্সপ্রেসের বাস এবং মোটরসাইকেল উদ্ধার করে দক্ষিণ সুরমা থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর