মাধবপুরে নদীতে লাকড়ি সংগ্রহ, তীব্র স্রোতে নিখোঁজ ব্যক্তি
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ PM

মাধবপুরে নদীতে লাকড়ি সংগ্রহ, তীব্র স্রোতে নিখোঁজ ব্যক্তি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৬ ০৬:৫৫:৩২ PM

মাধবপুরে নদীতে লাকড়ি সংগ্রহ, তীব্র স্রোতে নিখোঁজ ব্যক্তি


হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির তীব্র স্রোতে ভেসে আব্দুল মন্নান (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আব্দুল মন্নান চৌমুহনী ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামের আব্দুল বশিরের বাড়ির বাসিন্দা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে লাকড়ি সংগ্রহের জন্য তিনি সোনাই নদীতে যান। সেখানে একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তিনি ভেসে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীর বিভিন্ন অংশে খোঁজ শুরু করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত নদী ও আশপাশের এলাকায় ব্যাপকভাবে তল্লাশি চালানো হলেও আব্দুল মন্নানের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় তার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্বজনদের পাশাপাশি স্থানীয়রাও নদীর বিভিন্ন স্থানে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বর্তমানে সোনাই নদীতে পানির স্রোত বেশি থাকায় দ্রুত উদ্ধার তৎপরতা চালানো প্রয়োজন। নিখোঁজ আব্দুল মন্নানকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর