কদমতলী বাস টার্মিনাল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ PM

কদমতলী বাস টার্মিনাল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ০৮:১৭:১০ PM

কদমতলী বাস টার্মিনাল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার


নগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে দুলাল মিয়া (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুলাল মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার খিদিরপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে কদমতলী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান এবং মরদেহ উদ্ধার করেন।

কদমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর