বালাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মো. সায়েদুর রহমান নামে দুই মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার ৩নং দেওয়ান বাজার ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদারের সার্বিক নির্দেশনায় এএসআই (নিঃ) মো. জামাল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ওই অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পুলিশ মো. সায়েদুর রহমানকে আটক করে।
গ্রেফতারকৃত সায়েদুর রহমানের বালাগঞ্জ উপজেলার হায়দরপুর (গহরপুর) গ্রামের মৃত আছমত আলী পুত্র।
পুলিশ সূত্র জানায়, সায়েদুর রহমানের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত দায়রা মামলা নং-৫৯৩/২২, এয়ারপোর্ট সিআর মামলা নং-১৭৯/২০২০ এবং এসএমপি জিআর মামলা নং-৯/২১ (মামলা নং-০৯, তারিখ-৩ জানুয়ারি ২০২১) এর পরোয়ানা রয়েছে। এর মধ্যে জিআর মামলাটি দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় দায়ের করা হয়েছে।
অভিযানে এএসআই (নিঃ) জিয়াউর রহমান, এএসআই (নিঃ) সুজন মিয়া ও এএসআই (নিঃ) হাবিবুর রহমানসহ বালাগঞ্জ থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর সায়েদুর রহমানকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
বালাগঞ্জ প্রতিনিধি 








