সুনামগঞ্জে সিজার করতে গিয়ে নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ PM

সুনামগঞ্জে সিজার করতে গিয়ে নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৬ ০৪:৪১:০৪ PM

সুনামগঞ্জে সিজার করতে গিয়ে নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১


সুনামগঞ্জ পৌর শহরের কাজির পয়েন্ট এলাকার একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় নবজাতকের গলা কেটে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে শিশুটির শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বজনদের অভিযোগ, চিকিৎসক অতুল কুমার মজুমদার (মিন্টু) সিজারিয়ান অস্ত্রোপচার করার সময় নবজাতকের গলায় কেটে যায়। এরপর শিশুটির গলা দিয়ে রক্তপাত শুরু হয়।

ঘটনার পর রাত নয়টার দিকে বিষয়টি জানাতে স্বজনেরা চিকিৎসকের চেম্বারে যান। এ সময় তাঁদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তাঁরা। এ নিয়ে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পরে হুমকি দেওয়ার অভিযোগে একজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুলিশের সহযোগিতায় নবজাতকটিকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

স্বজনেরা জানিয়েছেন, নবজাতকটি সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মঈনুল ইসলামের ছেলে।

এদিকে, নবজাতকের গলা কেটে যাওয়ার অভিযোগের বিষয়ে চিকিৎসক অতুল কুমার মজুমদার (মিন্টু) কিংবা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর