দোয়ারাবাজারে মায়ের সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৫ AM

দোয়ারাবাজারে মায়ের সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ০৯:২৯:০০ AM

দোয়ারাবাজারে মায়ের সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা


 সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে মায়মুনা আক্তার (১৪) নামের কিশোরী আত্মহত্যা করেছে। নিহত মায়মুনা আক্তার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইরগাঁও গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।

মঙ্গলবার দুপুর এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে যানা যায়, বিদ্যালয়ে না যাওয়ায় তার মা আছমা বেগম তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে নীজঘরে থাকা কীটনাশক পান করে। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মায়মুনা আক্তারকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ওসি মো:জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজকে সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর