সিলেটে বৃষ্টির সম্ভাবনা, অন্যত্র বাড়বে তাপমাত্রা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৪৩ PM

সিলেটে বৃষ্টির সম্ভাবনা, অন্যত্র বাড়বে তাপমাত্রা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ০৩:৪৪:০৫ AM

সিলেটে বৃষ্টির সম্ভাবনা, অন্যত্র বাড়বে তাপমাত্রা


বসন্তের শুরুতে সিলেটে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, পাশাপাশি টানা ৩ দিন বৃষ্টি হতে পারে।

সেখানে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, সপ্তাহের শেষ দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর