তামাবিল মহাসড়কে বাসের চাপায় কিশোরী নিহত, আহত ৩
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৪ PM

তামাবিল মহাসড়কে বাসের চাপায় কিশোরী নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০১:২৮:১৯ PM

তামাবিল মহাসড়কে বাসের চাপায় কিশোরী নিহত, আহত ৩


সিলেট তামাবিল মহাসড়কে নুসরাত তাসনিম (১৫) নামে এক কিশোরী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেইট এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিন জন।

আহতরা হলেন- মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) এবং কুলসুম বেগম (৫৫)। তারা সকলেই ঢাকা যাত্রাবাড়ীর ধলাইপাড়ের বাসিন্দা। নুসরাত তার মামা ও খালার সাথে জাফলং ঘুরতে এসেছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঢাকা যাত্রাবাড়ী থেকে জাফলয়ে ঘুরতে আসেন মোহাম্মদ আলীর বোন ও ভাগনিরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সিএনজি চালিত অটোরিকশা করে জাফলংয়ে যাওয়ার পথে চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেইট এলাকায় সিলেটগামী একটি গেইটলক বাস চাপা দেয়। এসময় সিএনজি চালিত অটোরিকশায় থাকা যাত্রীরা ছিটকে পড়েন। তখন ঘটনাস্থলে প্রাণ হারান নুসরাত তাসনিম।

এসময় তার সাথে থাকা মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার, এবং কুলসুম বেগম গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল কলেজের মর্গে প্রেরণ করা হবে বলে জানায়।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর