"আজকের সিলেট" সংবাদ প্রকাশের পর মাধবপুরে বাস্তায় স্বেচ্ছাশ্রমে কাজ করেন যুবকরা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:২৭ PM

"আজকের সিলেট" সংবাদ প্রকাশের পর মাধবপুরে বাস্তায় স্বেচ্ছাশ্রমে কাজ করেন যুবকরা

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) থেকে

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ০৩:৩১:১৬ AM

"আজকের সিলেট" সংবাদ প্রকাশের পর মাধবপুরে বাস্তায় স্বেচ্ছাশ্রমে কাজ করেন যুবকরা


হবিগঞ্জের মাধবপুরে পূর্ব আন্দিউড়ায় "আজকের সিলেট" সংবাদ প্রকাশের পর যুবকদের উদ্যােগে স্বেচ্ছাশ্রমে আন্দিউড়া রাস্তা সংস্কার কাজ করেন। এর আগে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গর্ত, খানাখন্দে ভরে ছিলো রাস্তাটি। সামান্য বৃষ্টি হলেই পানি লেগে থাকত। রাস্তাটি ছোট-বড় গর্তে পড়ে প্রায়ই বিকল হতো যানবাহন, ঘটতো নানা দূর্ঘটনা।বিশেষ করে স্কুল, কলেজ ও গর্ববতী মহিলাদের নিয়ে যাওয়া কষ্টকর হত।অটো রিকশা,সিএনজি, মোটরসাইকেল সহ সকল যানবাহন চলাচল বিঘ্নিত হত।

এনিয়ে গত কয়েক দিন আগে আজকের সিলেট.কম  "মাধবপুরে রাস্তার বেহাল দশা, জনগণের চরম ভোগান্তি " শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। পরবর্তীতে যুবকদের নিজস্ব অর্থায়নে চলার উপযোগী করে তুলেন। প্রসংশায় ভাসছেন এলাকার যুবকরা।

রাস্তা সংস্কারের সময় স্থানীয় যুবকদের মধ্যে রোকন, সজীব,সেলিম,আনোয়ার,শামীম,শাকিল,ফরহাদ, ইয়াসিন, বাবুসহ অনেকই উপস্থিত ছিলেন।

তারা বলেন, রাস্তাটি অনেকদিন কোন সংস্কার হচ্ছে না।ইদানীং চলার অনুপযোগী হয়ে পরেছে, রাস্তার বেহাল দশা।তাই আমরা এলাকার যুবকরা মিলে নিজস্ব অর্থায়নে কংক্রিট,বালু দিয়ে চলার উপযোগী করে তুলি।আমাদের এরকম কাজ অব্যাহত থাকবে।

সাবেক ইউ/পি মেম্বার মোঃ ছাদেক মিয়া বলেন, নিজস্ব অর্থায়নে রাস্তা কিছু অংশ সংস্কারে যুবকদের এমন মহৎ উদ্যােগ সত্যিই প্রসংশনীয়।তাদের যেকোন মানবিক কাজে পাশে থাকার প্রতিশ্রতি দিয়েছেন। এলাকার যুবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর