জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:২৬ PM

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ০৩:২২:৩৪ AM

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু


জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় কাজল দাস (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজল দাস (২২) জৈন্তাপুরে উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল গ্রামের নিরেন্দ্র দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কাজল দাস নিজ বাড়ি যাওয়ার পথে লালাখাল চারিকাটা বাজার এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত কাজলকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উসমান গনী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয় নি।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর