হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আলী আমজাদ তালুকদারকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ভোরে আমেরিকায় পালানোর সময় পুলিশ বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা আলী আমজাদ তালুকদার এ উপজেলার শিবপাশা ইউপির সাবেক তিনবারের চেয়ারম্যান। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর দুপুর পর্যন্ত তাকে ঢাকায় রাখা হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








