মাধবপুরে যুবলীগ নেতা গ্রেফতার
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:১১ PM

মাধবপুরে যুবলীগ নেতা গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ০৩:৫৮:১৩ AM

মাধবপুরে যুবলীগ নেতা গ্রেফতার


হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর হামলা ও সরকারি-বেসরকারি স্থাপনা ভাংচুরের অভিযোগে যুবলীগ নেতা পরিতোষ মালাকার (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ২ টার সময় মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহনূরের নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার কাচারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তিনি মাধবপুর পৌরসভার মালাকার পাড়ার চানধন মালাকারের পুত্র এবং ২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ৪ আগস্ট মাধবপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার তদন্তে পরিতোষ মালাকার এর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

এছাড়া, তার বিরুদ্ধে বর্তমানে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করার অভিযোগও রয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার করার জন্য কাজ করা হচ্ছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর