হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সাতফাড়িয়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া (৩৭) ও একই গ্রামের আব্দুল শহীদ এর ছেলে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. হাবিবুল ইসলাম (৪৫)।
সোমবার ভোর সকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই মিজানুর রহমান উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতফাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
বিকেলে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মারধোর, ভাঙচুর, অগিসংযোগসহ বিভিন্ন অভিযোগ রয়েছে গ্রেফতারকৃতদের
আজকের সিলেট/ডি/এসটি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








