মাধবপুরে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক নয়ন মণ্ডল গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ঠাকুরপাড়া গ্রামের মৃত প্রদীপ মণ্ডলের পুত্র।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তেলিয়াপাড়া ফাঁড়ির উপপরিদর্শক (নি:) জয় পাল-এর নেতৃত্বে এএসআই হান্নানসহ একটি টিম নোয়াহাটি বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে।
চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে নয়ন মণ্ডল নামে এক যুবককে আটক করা হয়। তার কাঁধে ঝোলানো একটি ব্যাগ তল্লাশি করে পুলিশ ৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








