দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নিখোঁজ ফারুকের গলিত লাশ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৯ PM

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নিখোঁজ ফারুকের গলিত লাশ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৫ ০৭:২২:৩৬ AM

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নিখোঁজ ফারুকের গলিত লাশ


হবিগঞ্জ জেলার মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর ফারুক মিয়া (৪৯) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে জেলার মাধবপুর উপজেলার মনতলা অপরুপা স্কুলের পশ্চিম পাশের জঙ্গল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

সকালে স্থানীয় লোকজন পচা গন্ধের কারণ খুঁজতে গিয়ে মরদেহের সন্ধান পেয়ে থানা পুলিশকে জানান।

এ খবর পেয়ে নিখোঁজ ফারুকের পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এর আগে, ১৩ মে বিকালে মনতলা বাজারে গিয়ে নিখোঁজ হন উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের ফারুক মিয়া।

নিহত ফারুকের ছেলে আকিবুল ইসলাম জানান- তার বাবা ওই দিন মনতলা বাজার গিয়েছিল বাজার করতে। সে সময়ে একই এলাকার রুবেল নামে জনৈক ব্যক্তি ফারুকের মোবাইলে কল দিয়ে নিয়ে যায়। এরপর থেকে তার বাবার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। খোঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয়েছিল বলে নিহত ফারুকের স্ত্রী জানিয়েছেন।

মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর