মাধবপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:০৬ PM

মাধবপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) থেকে

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ১১:৪৫:২৬ AM

মাধবপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৭ জন প্রান্তিক মৎস্যচাষীর মাঝে ৩,৪৯২ কেজি মাছের খাদ্য বিতরণ করা হয়েছে। রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এ সহায়তা প্রদান করা হয়।

বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওয়াহিদুর রহমান মজুমদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তরফদার, পৌর বিএনপির সভাপতি মোঃ গোলাপ খাঁন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হক, কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং মৎস্যচাষীরা।

উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষীদের পুনর্বাসনে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর