মৌলভীবাজারে বিপুল পরিমান জাল মূদ্রাসহ আটক ১
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫২ PM

মৌলভীবাজারে বিপুল পরিমান জাল মূদ্রাসহ আটক ১

সংবাদদাতা

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ০৩:৪৭:২৩ AM

মৌলভীবাজারে বিপুল পরিমান জাল মূদ্রাসহ আটক ১


মৌলভীবাজরে অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকার জাল নোট ও ভারতীয় রুপি সহ যুগেন্দ্র মল্লিক (৪১) নামের একজনকে আটক করেছে মোলভীবজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জেলার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত যুগেন্দ্র মল্লিক ভুনবীর ইউনিয়নের মৃত দেবেন্দ্র মল্লিকের ছেলে।

তিনি বলেন- আটককৃত যুগেন্দ্র দীর্ঘ দিন ধরে জাল নোট ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সে দেশের বিভিন্ন উৎস থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করছিল। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটে জাল নোট ছাড়ার লক্ষ্যে টাকাগুলো নিয়ে আসে।

এ সময় তার কাছ থেকে দুই লক্ষ সাতাত্তর হাজার দুইশো বাংলাদেশী জাল টাকা, তিন হাজার নয়শো ভারতীয় জাল রুপি, একটি বাটন মোবাইল ফোন ও বারোটি খাকি খাম জব্দ করা হয়।

নোবেল চাকমা আরও জানান- জাল নোটগুলোর মধ্যে এক হাজার টাকার নোট একশো পঁঞ্চান্ন টি, পাঁচশো টাকার নোট দুইশো টি, দুইশো টাকার একশো এগারো টি এবং ভারতীয় পাঁচশো টাকার পাঁচটি, দুইশো টাকার সাতটি নোট পাওয়া যায়।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫-এ বি ধারায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়াও অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আটককৃত যুগেন্দ্র এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তাকে প্রায় ৭০ লাখ টাকার জাল বাংলাদেশী নোট, ১৪ লাখ টাকার ভারতীয় জাল রুপীসহ গ্রেপ্তর করা হয়েছিলো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার (সদর) আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল, ডিবি অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।

আজকের সিলেট/প্রতিনিধি/এন.ই

সিলেটজুড়ে


মহানগর