বালাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত শিফাউল ইসলাম (৩২) বালাগঞ্জ উপজেলার দক্ষিণ গহরপুর গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে।
মঙ্গলবার রাতে উপজেলার ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বালাগঞ্জ থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
বালাগঞ্জ প্রতিনিধি 








