জাফলং অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযানে
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫২ PM

জাফলং অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযানে

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৫/২০২৫ ০৮:১০:৫৬ AM

জাফলং অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযানে


সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত এলাকা হতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় যান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০ টি লিস্টার ও বোমা মেশিন এবং ৪ টি বাল্ক হেডের বিভিন্ন যন্ত্রপাতি (মেশিন, বেটারি) ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিতি ছিলেন, পরিবেশ অধিদপ্তর সিলেট এর সহকারী পরিচালক বদরুল হুদা ,গোয়াইঘাট থানা পুলিশ,বন বিভাগ,বিজিবি সদস্য বৃন্দ। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, জাফলং ইসি ভুক্ত এলাকায় অবৈধভাবে বালু পাথর উত্তোলনে ব্যবহৃত লিষ্টার ও বোমা মেশিন,আনুষাঙ্গিক যন্ত্রপাতি ব্যাটারি ধ্বংস করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর