সিলেট ও সুনামগঞ্জে বন্যার শঙ্কা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৩৯ AM

সিলেট ও সুনামগঞ্জে বন্যার শঙ্কা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৫ ০৬:৪০:৪৯ AM

সিলেট ও সুনামগঞ্জে বন্যার শঙ্কা


আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলায় বন্যার শঙ্কা রয়েছে। ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণ এবং গত কয়েকদিনের থেমে থেমে বৃষ্টিপাতের কারণে এসব জেলার নদ-নদীর পানি দ্রুত বাড়ছে।

বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নদীতে পাহাড়ি ঢল শুরুর আশংকা করা যাচ্ছে।

তিনি বলেন, মঙ্গলবার থেকে বুধবার দুপুর ১২টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে এক নাগাড়ে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর