মৌলভীবাজার সদর হাসপাতালে দুদকের অভিযান
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫২ PM

মৌলভীবাজার সদর হাসপাতালে দুদকের অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৫/২০২৫ ০৬:৩৮:১২ AM

মৌলভীবাজার সদর হাসপাতালে দুদকের অভিযান


মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এসময় দুদকের প্রতিনিধি দল হাসপাতালের চিকিৎসা সেবা, ওষুধ ও ম্যানু অনুযায়ী খাবারের মান এবং নিয়োগে অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করে।

মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করে দুদকের হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এরশাদ মিয়ার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল।

অভিযানের সময় দুদক হবিগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক এরশাদ মিয়া জানান, দুদক প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের অধীনে এখানে একটা অভিযোগ আছে যে খাবার তুলনামূলক নিম্নমানের দেওয়া হচ্ছে এবং এখানে একটা নিয়োগ হয়েছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে। নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং ঠিকমতো ওষুধ দেওয়া হচ্ছে না। মূলত এই ৪টি অভিযোগের বিষয়ে আমরা অভিযান পরিচালনা করেছি।

তবে দুদক উপ-পরিচালকের দাবি, অভিযানের সময় হাসপাতালে চিকিৎসা সেবা সঠিকভাবেই করা হচ্ছে ও খাবারের ম্যানুও সঠিক পাওয়া যায়।

দুদক উপ-পরিচালক সাংবাদিকদের আরও জানান, সবচেয়ে বড় অভিযোগ ছিল হাসপাতালের নিয়োগ প্রদান নিয়ে। এ বিষয়ে এখানে কোনো আউটসোর্সিং বা অভ্যন্তরীণ কোনো নিয়োগই হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল এখানে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়েছে অথচ আমরা এখানে অভিযানকালে বিভিন্ন তথ্য উপাত্তসহ কাগজপত্র সংগ্রহ করে দেখলাম এ ধরনের কোনো নিয়োগই হয়নি। এছাড়াও হাসপাতালের বহিঃবিভাগে ওষুধও ঠিকমতো দেওয়া হচ্ছে।

দুদকের অভিযানের সময় হাসপাতালের সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিক উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর