চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫৮ PM

চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৫ ০৬:৩৩:৪৪ AM

চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১


হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কাশবন এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ মন্তুস সাঁওতাল (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি চুনারুঘাট উপজেলার চানপুর এলাকার পিয়ন্ত সাঁওতালের ছেলে।  

মঙ্গলবার বিকেলে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়নের কাশবন এলাকায় অভিযান পরিচালনা করে।  এ অভিযানে ২০ কেজি গাঁজাসহ মন্তুস সাঁওতাল গ্রেফতার হয়। পরে মামলা দিয়ে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর