কুলাউড়া ও রাজনগর থানার ওসি প্রত্যাহার
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫২ AM

কুলাউড়া ও রাজনগর থানার ওসি প্রত্যাহার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ০৯:৫২:৫৮ AM

কুলাউড়া ও রাজনগর থানার ওসি প্রত্যাহার


মৌলভীবাজারের কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার ও রাজনগর থানার ওসি মুহাম্মদ মোর্শেদুল হাসান খানকে প্রত্যাহার করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

জানা গেছে, গত ১২ মে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে কুলাউড়া ও রাজনগর থানার ওসিকে অন্যত্র বদলির অনুমতি প্রদানের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠির ভিত্তিতে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার ও রাজনগর থানার ওসি মুহাম্মদ মোর্শেদুল হাসান খানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে অন্যত্র বদলির অনুমতি প্রদান করা হয়।

অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি ডিআইজি, সিলেট রেঞ্জ, পুলিশ সুপার, মৌলভীবাজার ও স্টাফ অফিসার টু আইজিপি, পুলিশ হেডকোয়ার্টার্সে দেওয়া হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর