শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৭ PM

শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ০৭:৫১:২০ AM

শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার লংকাপাথারিয়া গ্রামের নিজ শ্বশুর বাড়ির বসতঘর থেকে জামাই সৌরভ মিয়ার (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার নোয়াবন্দ গ্রামে।

রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার  নোয়াবন্দ গ্রামের সাজ্জাত হোসেনের ছেলে সৌরভ মিয়ার (২২) সঙ্গে  পাশের লংকাপাথারিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে মাহিনূর আক্তারের (১৯) বিয়ে সাত থেকে আট মাস আগে সম্পন্ন হয়। গত মঙ্গলবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাগ করে স্ত্রী মাহিনূর ওইদিনই তাঁর বাপের বাড়ি লংকাপাথারিয়া গ্রামে চলে আসেন। এর পর শনিবার বিকেলে স্ত্রীকে নিজ বাড়িতে ফিরিয়ে নিতে সৌরভ শ্বশর বাড়িতে আসেন। এ সময় শ্বশুর-শাশুড়ি বাড়িতে ছিলেন না। তাঁরা মাস খানেক ধরে এলাকার বাহিরে অবস্থান করছেন।

শনিবার রাত নয়টার দিকে শ্বশুর বাড়িতে রাতের খাবার খেয়ে সৌরভ তাঁর -স্ত্রীকে নিয়ে এক সঙ্গে ঘুমিয়ে পড়েন। রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে স্ত্রী মাহিনূরের  ঘুম ভাঙলে তিনি তাঁর স্বামীকে ওই বসতঘরের আঁড়ের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন।পরে পাড়া প্রতিবেশির লোকজন এসে জামাই সৌরভকে ঝুলন্ত অবস্থায় দেখে ঘটনাটি থানা পুলিশকে জানান।খবর পেয়ে  সকাল সাড়ে আটটার দিকে পুলিশ বসতঘরের ভেতর থেকে ঝুলন্ত  এই লাশটি উদ্ধার করেন।

ধর্মপাশা থানার এসআই হাফিজুল ইসলাম  বলেন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সূরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি ময়নাকদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর