বালাগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি; নগদ টাকা, স্বর্ণালংকার লুট
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৭ PM

বালাগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি; নগদ টাকা, স্বর্ণালংকার লুট

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০২/২০২৫ ০৬:১৯:৪৪ AM

বালাগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি; নগদ টাকা, স্বর্ণালংকার লুট


বালাগঞ্জে মধ্যরাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের মৈশাসী উত্তরপাড়া গ্রামের দুবাই প্রবাসী ফজর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রবাসী ফজর আলীর পরিবারের সদস্যরা জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মুখোশধারী একদল ডাকাত তাদের ঘরের গেইট ও দরজা ভেঙে প্রবেশ করে। এসময় তাদের ঘরে রক্ষিত নগদ ৮০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণ ও ৪টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। তবে, তাদের পরিবারের কারো শারিরীক কোন ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি শুনে আমি তাদের বাড়িতে গিয়েছি। ঘটনাটির তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।

ডাকাতির বিষয় সত্যতা নিশ্চিত করে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন ভুইয়া জানান, এএসপি সার্কেল সহ বালাগঞ্জ থানা পুলিশ সরেজমিনে পরিদর্শন করেছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসমানীনগর সার্কেলের এএসপি আশরাফুজ্জামান পিপিএম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর