সিলেটের তামাবিল মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর গ্রামের মৃত আলী
আহম্মদের ছেলে দেলোয়ার হোসেন(২৪) ও একই উপজেলার অখপৌদ পাঁহাতি গ্রামের
হাসান আলীর ছেলে মো.তোফায়েল(২৬)।
রোববার দুপুর দুইটার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলাস্থ সিলেট-তামাবিল মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।
জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি ও নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে। তিনি জানান, অজ্ঞাত একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ ব্যাক্তির মৃত্যু হয়েছে।
আজকের সিলেট/ডি/এপি









