সুনামগঞ্জের শান্তিগঞ্জের ঠাকুরভোগ গ্রামে পূর্ব বিরোধের জেরে শিরনি বিতরণকে কেন্দ্র করে পূর্ব ঘোষণা দিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার ঠাকুরভোগ গ্রামের ছয়হালের মাঠে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঠাকুরভোগ গ্রামের নুর মিয়ার সঙ্গে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল একই গ্রামের সুফি মিয়ার। গতকাল এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে শিরনি বিতরণ ঘিরে দু’পক্ষের কথাকাটাকাটি হয়।
এরই জেরে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় তারা। দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া-পাল্টাধাওয়া। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী জানান, দু’পক্ষের পূর্ব থেকে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল গতকাল একটি অনুষ্ঠানের শিরনি বিতরণ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজকের সিলেট/ডি/এসটি
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি 








