সীমান্তে প্রায় পাঁচ কোটি টাকার চোরাই পণ্য আটক
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৩৮ PM

সীমান্তে প্রায় পাঁচ কোটি টাকার চোরাই পণ্য আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ০৬:৩৯:১৮ AM

সীমান্তে প্রায় পাঁচ কোটি টাকার চোরাই পণ্য আটক


সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্কিন সাইন ক্রিম, কফি, চিনি, কমলা, ডাবর গোলাবেরি ক্রিম, ফুচকা, গরু, পেপার ন্যাকপিন, বেটনোভেট এন ক্রিম, ভ্যাসলিন লোশন, পটাশ ফার্টিলাইজার, শাড়ী, শুটকি, ডাবর রেড টুথপেস্ট, হাজমোলা, অডোনিল, ডাবর আমলা হেয়ার অয়েল, চকলেট, জিরা এবং মদ আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য আটক করে বাংলাবাজার, প্রতাপপুর, কালাসাদেক, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি পান্থুমাই, সোনারহাট বিওপি কর্তৃকপক্ষ।

আটককৃত চোরাই পণ্যের সিজার মূল্য ৪ কোটি ৮০ লাখ ৬৭ হাজার ১ শত টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর