বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ে বরণ অনুষ্ঠিত
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:২৬ PM

বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ে বরণ অনুষ্ঠিত

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ০৭:৩৩:৪৭ AM

বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ে বরণ অনুষ্ঠিত


সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের। সোমবার সকালে এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে স্কুল ক্যাম্পাস।

নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় স্কুলের গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও। বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সহকারি শিক্ষক নুরুল আমিনের সঞ্চালনায় সভাপতিত্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও শিক্ষানুরাগী আব্দুল মুনিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ডা. আব্দুল জলিল, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক, হিসাব রক্ষন কর্মকর্তা, শিক্ষানুরাগী এডভোকেট রহমত আলী, শিক্ষানুরাগী একে পনির আজাদ, শিক্ষানুরাগী মাসুক মিয়া, শিক্ষানুরাগী সুহেল তালুকদার, শিক্ষানুরাগী ও সাংবাদিক আমীর আলী, প্রাক্তণ ছাত্র রেজওয়ান রপি প্রমুখ।

অতিথিবৃন্দ নবীনদের উদ্দেশে বলেন, বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় তোমাদের স্বাগত জানাচ্ছি। যারা ধৈর্য ধরে, অনেক সময় নিয়ে কাজ করে তারা অনেক বড় হয় জীবনে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা এখান থেকে জীবন গড়ো। মা-বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও, পরিবার ও সমাজের কাজে লাগো, দেশের কাজে লাগো- এটুকুই কামনা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শিহাব আহমদ, গীতা পাঠ করেন দশম শ্রেণির ছাত্র অর্পা দাস পূজা। নবাগতদের উদ্দেশ্যে শিক্ষকদের পক্ষ থেকে বক্তৃতা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা ফয়জুল আলম ও গোবিন্দ চক্রবর্তী এবং শিক্ষার্থীদের পক্ষে দশম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম রাব্বি ও অষ্ঠম শ্রেণির শিক্ষার্থী দেবজানি দাস শ্রেষ্টা। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর