তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকার প্রায় আট ঘণ্টা বন্ধ পর স্বাভাবিক হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে শনিবার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ওয়াগনটি সিলেটের দক্ষিণ সুরমার পারাইচকের মোগলবাজার রেলগেট এলাকায় লাইনচ্যুত হয়। এতে ওই রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সিলেট রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বা অন্য কোনো গন্তব্য থেকে সিলেটে ট্রেন প্রবেশ করেনি।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উপবন ট্রেনটি যাত্রা করতে পারেনি ও ঢাকা থেকে সিলেটের উদ্যেশ্যে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে আসতে পারেনি। এখন সব কিছু স্বাভাবিক রয়েছে।।
আজকের সিলেট/ডি/এসটি









