দোয়ারাবাজারে মোবাইল কোর্টের মধ্যেমে বালুসহ ট্রলি জব্দ
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪২ PM

দোয়ারাবাজারে মোবাইল কোর্টের মধ্যেমে বালুসহ ট্রলি জব্দ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ০৭:১৪:৪৪ AM

দোয়ারাবাজারে মোবাইল কোর্টের মধ্যেমে বালুসহ ট্রলি জব্দ


সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোবাইল কোর্টের মধ্যেমে অবৈধ বালু পাচারের দায়ে মুর্শেদ আলম (৩৬) নামে এক ব্যাক্তিকে সাত দিনের কারাদন্ড-বালুভর্তি দু’টি ট্রাক্টর ট্রলি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ব্রিটিশ সড়ক থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদ- প্রদান করেন।

জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নে ইজারা বহির্ভূত চিলাই নদী থেকে অবৈধভাবে বালু পাচারকালে প্রায় ২৩০ ঘনফুট বালুসহ দুটি ট্রালি আটক করা হয়। এ সময় বালু পাচারের অভিযোগে মুর্শেদ আলমকে সাত দিনের কারাদ- দেয়া হয়।

দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর