ডেভিল হান্ট: সিলেটে গ্রেফতার আরও ২
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪৯ PM

ডেভিল হান্ট: সিলেটে গ্রেফতার আরও ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০২/২০২৫ ০৭:২৬:১১ AM

ডেভিল হান্ট: সিলেটে গ্রেফতার আরও ২


সিলেটের দক্ষিণ সুরমা ও সদর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট সদর উপজেলার উমাইরগাঁওয়ের রুস্তম আলীর ছেলে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিব আলী (২৫) এবং  দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার ইউনিয়নে মৌজপুর গ্রামের নারায়ণ চন্দের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাহিত্য-বিষয়ক সম্পাদক নয়ন চন্দ আদিত্য (২৪)। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। 

এ নিয়ে রোববার গভীর রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত সিলেটে ৬ ও সুনামগঞ্জে ৬ ,মোট ১২ ডভিলকে গ্রেফতার করা হয়েছে।

আজকের সিলেট/বার্তা/এন.ই

সিলেটজুড়ে


মহানগর