হাওরে চাষে কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪২ PM

হাওরে চাষে কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ০৪:২৯:০৬ AM

হাওরে চাষে কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা


মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, হাওরে ধান ও মাছ উৎপাদনে দুই মন্ত্রণালয় সংঘাতের মধ্যে রয়েছে। হাওরে মাছের প্রজনন বৃদ্ধি করতে হলে ইজারায় স্বচ্ছতা আনতে হবে। সেই সঙ্গে হাওরের পাশে জমি চাষে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।

রোববার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কা বিল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরে তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

ফরিদা আখতার বলেন, হাওরের সমস‍্যাগুলো দূর করা জন‍্য আমরা কাজ করবো। অনেক জায়গায় অপরিকল্পিত বাঁধ দেওয়ার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এভাবে হাওরের ক্ষতি হচ্ছে। হাওরের ক্ষতি হওয়া মানে মাছের ক্ষতি হওয়া। এ জন‍্য মৎস্য অভয়াশ্রমের আয়তন বাড়ানো হবে। একইসঙ্গে খননও করার উদ্যোগ নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো শাহীনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর