মাধবপুরে কৃষক ফারুক হত্যার ফাঁসির দাবিতে মানববন্ধন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৩ PM

মাধবপুরে কৃষক ফারুক হত্যার ফাঁসির দাবিতে মানববন্ধন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ০২:৪৫:০৭ AM

মাধবপুরে কৃষক ফারুক হত্যার ফাঁসির দাবিতে মানববন্ধন


হবিগঞ্জের মাধবপুরে কৃষক ফারুক মিয়া হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও নিহতের পরিবার।

বুধবার সকাল ১১টায় উপজেলার মনতলা বাজারের কলেজ রোডে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ হাসিম, মজিবুর রহমান বাহার মাস্টার, বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন, সাধারণ সম্পাদক আমজাদ আলী শাহীন, সাংগঠনিক সম্পাদক ফরিদ মেম্বার, সাবেক সভাপতি ডা. লাল মিয়া, ব্যবসায়ী ফয়সল মিয়া, নিহত ফারুকের ছেলে তুহিন এবং স্ত্রী মতিয়া বেগমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “নৃশংসভাবে হত্যা করা হয়েছে কৃষক ফারুক মিয়াকে। আমরা চাই হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি। গ্রেপ্তারকৃত রুবেলসহ জড়িত সকলের ফাঁসি কার্যকর করতে হবে। পাশাপাশি পলাতক আসামি রাফিককে দ্রুত আটক করে আইনের আওতায় আনতে হবে।”

উল্লেখ্য, নিখোঁজ হওয়ার ১০ দিন পর গত শুক্রবার সকালে উপজেলার মনতলা এলাকায় আখাউড়া-সিলেট রেললাইনের পাশের একটি জঙ্গল থেকে ফারুক মিয়ার পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে স্থানীয়রা মরদেহটি খুঁজে পান। পরে নিহতের পরিবার মরদেহ শনাক্ত করে।

এলাকাবাসী দ্রুত বিচার ও এলাকায় সন্ত্রাস দমনের জন্য কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর