ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বালাগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে।
রোববার সকালে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে ভূমি অফিস চত্বরে ভূমি সেবার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক সুজিত কুমার চন্দ।
জনসচেতনতা মূলক সভায় তিনি বলেন, এখন কম্পিউটারের মাধ্যমে সব কিছু করা হয়। এযুগে নিরক্ষর, অজ্ঞ কেউ ই না। তবে কম্পিউটার ও প্রযুক্তিতে স্মার্ট হতে হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ বলেন, ভূমি সেবায় সচেতন করতে উপজেলার ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস চত্বরে সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই সেবা ২৫ জুন থেকে ৩১ জুন পর্যন্ত পালিত হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সহ ভূমি অফিস সহায়ক পারভীন বেগম, অফিস সহায়ক মনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ভূমি সেবা গ্রহণে সেবা প্রার্থীদের ভোগান্তি দূরীকরণের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এরপরে বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের মধ্যে সাইবার বুলিং সম্পর্কে সচেতনতা সৃষ্টিমূলক সভা এবং রাস্তায় নিরাপদে চলাচলের নিয়মাবলী সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
আজকে সিলেট/এপি/প্রতিনিধি
বালাগঞ্জ প্রতিনিধি 








