মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাসেল মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রাসেল মিয়া একই গ্রামের তবারক মিয়ার পুত্র।
শনিবার ভোরে উপজেলার কালাপুর ইউনিয়নের উত্তর কালাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর কালাপুর গ্রামে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি করতে যান রাসেল মিয়া। এ সময় ট্রান্সফরমারে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাতালের পাঠায়।
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাসেলের বিরুদ্ধে আরও একটি চুরির মামলা ছিল।
আজকে সিলেট/ডি/এপি
সংবাদদাতা 








