সিলেট অঞ্চলে হতে পারে ৬০ কিমি বেগে ঝড়
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৬ AM

সিলেট অঞ্চলে হতে পারে ৬০ কিমি বেগে ঝড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ০২:৪৮:৩৭ AM

সিলেট অঞ্চলে হতে পারে ৬০ কিমি বেগে ঝড়


সিলেট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত।

সোমবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, সিলেট অঞ্চল দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর