লাখাই উপজেলা প্রশাসনের আইডি হ্যাক
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১১ AM

লাখাই উপজেলা প্রশাসনের আইডি হ্যাক

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ১০:৪৮:৪৭ AM

লাখাই উপজেলা প্রশাসনের আইডি হ্যাক


হবিগঞ্জ জেলায় ‘উপজেলা প্রশাসন লাখাই’ নামের সরকারি ফেসবুক আইডি হ্যাক করে জিম সেন্টারের বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। 

বুধবার বিকেলে “ফিটনেস পার্ক জিম” নামে একটি প্রতিষ্ঠানের তিনটি ভিডিও এতে শেয়ার করা হয়। পরে লাখাই উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি হ্যাক হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তি প্রচার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। তিনি ওই আইডি থেকে কারও কাছে বিতর্কিত বা অপ্রীতিকর মেসেজ গেলে অথবা অনাকাঙ্ক্ষিত বিষয় পোস্ট করা হলে, তাতে সাড়া না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ ও উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি মোবাইল ফোনে কল দিয়ে সাড়া না পাওয়ায় - এ ব্যাপারে তারা কি ব্যবস্থা নিয়েছেন তা জানা যায়নি।

লাখাই থানার ওসি মো. বন্দে আলী বলেন, ঘটনাটি শুনেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করলে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারব।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর