শান্তিগঞ্জে পিকআপ ধাক্কায় শিশুর মৃত্যু
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪৫ PM

শান্তিগঞ্জে পিকআপ ধাক্কায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ০৩:৫৭:৩০ AM

শান্তিগঞ্জে পিকআপ ধাক্কায় শিশুর মৃত্যু


সুনামগঞ্জের শান্তিগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় আলভি (২) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত আলভি বগলারখাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির দাদা নূর উদ্দিন (৬৫)।

মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের বগলারখাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বগলারখাড়া এলাকায় শিশু আলভি ও তারা দাদা হাটছিলেন। এসময় দিরাইগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৬৮৪৯২) তাদের পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং নুর উদ্দিন গুরুতর আহত হন। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিরাইগামী একটি পিকআপের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে৷ ঘাতক পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর