চুনারুঘাটে যানযট নিরসনে সেনাবাহিনী ও ইউএনওর মতবিনিময় সভা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫১ AM

চুনারুঘাটে যানযট নিরসনে সেনাবাহিনী ও ইউএনওর মতবিনিময় সভা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১০/০২/২০২৫ ০৬:৩৩:০৬ AM

চুনারুঘাটে যানযট নিরসনে সেনাবাহিনী ও ইউএনওর মতবিনিময় সভা


হবিগঞ্জের চুনারুঘাটে  যানযট নিরসন কল্পে সেনাবাহিনীর কমান্ডার ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিন ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ঘটিকায় উপজেলা সভা কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সেনাবাহিনীর কমান্ডার ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিন ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়া ছাড়া ও উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: আনোরুল ইসলাম, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নুর আলম সহ অন্যান্যরা। সভায় দ্বীর্ঘ আলোচনায় যানজট নিরসন নিয়ে যে আলোচনা হয় তা হলো-রাস্তার উপর ফুটপাতে অবৈধ স্থাপনা থাকবে না।সিএনজি, অটোরিক্সা,মিশুক, টমটম বাজারের বাহিরে অবস্থান করবে। মানুষ ও মালামাল উঠানো ও নামানো ব্যতীত সিএনজি, অটো রিক্সা, টমটম,মিশুক বাজারের ভিতর অবস্থান করতে পারবে না।প্রত্যেক দোকানদার মার্কেট মালিক ব্যবসায়ী সমিতি তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সিএনজি অটো রিক্সা সহ অন্যান্য যানবাহন দাঁড়ানো জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পিকআপ ও কাভার্ড ভ্যান সহ বড় গাড়ি  সকাল ছয়টা হতে রাত দশটা পর্যন্ত বাজারের ভিতর প্রবেশ করতে পারবে না। যাবতীয় লোড আনলোড রাত আটটা  হতে সকাল আটটার মধ্যে সম্পন্ন করতে হবে।বিনা প্রয়োজনে রাত বারোটার পর বাজারে রাস্তায় চলাচল করা যাবে না।লাইসেন্স ব্যতীত অটোরিকশা মিশুক,টমটম পৌরসভা/ ইউনিয়নে চলাচল করতে পারবে না। ত্রিপল ছাড়া কোন বালুবাহী ট্রাক চলাচল করতে পারবে না। প্রশাসনের অনুমতি ব্যতিত অবৈধ গান বাজনার আসর বসানো যাবে না। বিনা প্রয়োজনে রাত ১২ টার পর বাজারে রাস্তায় চলাচল করা যাবে না। লাইসেন্স ব্যতীত আটো, রিকশা, টমটম, মিশুক পৌরসভা/ ইউনিয়নে চলাচল করতে পারবে না।

জরুরি সেবা (ফার্মেসি, হোটেল, হাসপাতাল, ক্লিনিক) ব্যতীত অন্যান্য দোকানপাট রাত ১২ টার পর বন্ধ থাকবে। মটর সাইকেল লাইসেন্স, হ্যালমেট ব্যতীত ও দুই জনের অধিক চলাচল করতে পারবে না এবং মটর সাইকেল বাজারে পার্কিং করতে পারবে না।

এছাড়া ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা হয়।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর