অপারেশন ডেভিল হান্ট: আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩ নেতা আটক
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪২ PM

অপারেশন ডেভিল হান্ট: আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩ নেতা আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৫ ০২:৫৭:৩২ AM

অপারেশন ডেভিল হান্ট: আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩ নেতা আটক


অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩ নেতাকে আটক করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি অয়ন দাস; তিনি কেন্দ্রীয় কমিটিরও সহ-সভাপতি ছিলেন। তার বাড়ি নগরের বাগবাড়ি প্রমুক্ত একতা এলাকায়। অয়নের বাবার নাম বিমল কান্তি দাস।

সোমবার ভোরে তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপির) কোতোয়ালি মডেল থানার সদস্যরা।

দক্ষিণ সুরমার লালারচক গ্রামের আব্দুল খালিকের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য আব্দুল জলিল তালুকদার। এবং সদর উপজেলার বহর আবাসিক এলাকার মৃত মাওলানা জামিল আহমদের ছেলে ও সিসিকের ৩৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহেদ আহমদ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, আটক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

আজকে সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর