সুনামগঞ্জের ধর্মপাশায় ১৯টি ভারতীয় গরুসহ ৫ জন চোরাকারবারি ও চারটি পিকআপ গাড়ি আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত ভাগু মিয়ার ছেলে রাতুল মিয়া (৩২), একই উপজেলার ছয়হাল গ্রামের রুহুল আমিনের ছেলে মোঃ মাসুদ খাঁন (৩৫), মধ্যনগর উপজেলার আলীয়াপুর গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে মোঃ রাকিব (২৪), বলারামপুর গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে মোঃ রফিকুল ইসলাম, একই গ্রামের মোঃ নয়ন মিয়ার ছেলে মোঃ ফাহিম (২৮)।
রবিবার ভোরে উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের উত্তর পার্শ্বের রাস্তা থেকে তাদের আটক করা হয়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে বিক্রয়ের জন্য বাংলাদেশে আনয়ন করেছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। জব্দকৃত ১৯ টি গরুর মোট মূল্য আনুমানিক ১১,৭৫,০০০ টাকা এবং ০৪ টি পুরাতন পিকআপ গাড়ীর আনুমানিক মূল্য ২৫,০০,০০০ টাকা।আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 








