মাধবপুরে সেনা অভিযানে গ্রেপ্তার ৩
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪২ PM

মাধবপুরে সেনা অভিযানে গ্রেপ্তার ৩

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ০৫:৫১:০৯ AM

মাধবপুরে সেনা অভিযানে গ্রেপ্তার ৩


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে  ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা টহলদল অভিযানে মাদকসহ ৩ চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াপাড়া চা বাগানের অতীত রেলির ছেলে সুভাষ রেলি (৩৫), একই বাগানের নানু মিয়ার ছেলে ইব্রাহিম মিযা (৩৪),একই বাগানের জাহাজ মিয়ার ছেলে এনাম মিয়া (৩০)।সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ ১টি ভারতীয় মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৮টায় নোয়াপাড়া চাবাগানের সুভাষ রেলির বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার এসআই মুকুল হোসেন বলেন, তাদেরকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে হবিগঞ্জ বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর