সিলেটে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাচালানী মালামাল আটক
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪৩ PM

সিলেটে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৫ ০৪:৫৫:১৬ AM

সিলেটে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাচালানী মালামাল আটক


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় সফল অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা প্রতাপপুর, পান্থুমাই, সোনারহাট, বিছনাকান্দি, শ্রীপুর, ডিবিরহাওর, কালাসাদেক, পাথরকোয়ারী এবং সোনালীচেলা বিওপি-এর আওতাভুক্ত বিভিন্ন স্থানে অভিযান চালায় ৪৮ বিজিবি। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় স্কিন সাইন ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, এনগেজ বডি স্প্রে, কমলা, চিনি, গরু, মহিষ, পান এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।

আটককৃত মালামালের মূল্য আনুমানিক সিজার ১,৪৯,৭২,৩৪০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয় এবং বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামালসমূহের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবির এই সফল অভিযানে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর