সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুনিয়া আক্তার (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুনিয়া আক্তার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. মুজিবুর রহমানের মেয়ে।
বুধবার দুপুর ১টার দিকে নিজ বাড়ী দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দোয়ারাবাজার থানার উপপরিদর্শক এসআই মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত সুনিয়া আক্তারের পিতা মাতা দুপুর ১২ টার দিকে বসত ঘর মেরামতের জন্য বাড়ির পাশে হাওড়ে মাটি আনতে যায়, বাড়িতে কেউ না থাকায় খালি বাড়িতে বসত ঘরের বাশের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








