শাল্লায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকে মৃত্যু
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩৭ AM

শাল্লায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকে মৃত্যু

সংবাদদাতা

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ০৪:২২:১৭ AM

শাল্লায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকে মৃত্যু


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে এক যুবকে মৃত্যু হয়েছে। নিহত যুবক মো. সেলিম মিয়া (৩৫), উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাজী আব্দুল গফুরের পুত্র।

রোববার সকালে ৬টার দিকে উপজেলারর আটগাঁও ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে সকাল ছয়টায় বজ্রপাতের কবলে পড়েন ওই যুবক। সঙ্গে সঙ্গেই ঘটনা স্থলে মারা যান ওই যুবক। 

বজ্রপাতে নিহত ব্যক্তির ভাই জমরুল ইসলাম জানান, মাছ ধরার সময় আমার ভাই সেলিম মিয়া বজ্রপাতে মারা যায়। তিনি বলেন আমি আমার ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে সিলেট থেকে বাড়িতে যাচ্ছি। বজ্রপাতের কবলে পরার সঙ্গে সঙ্গেই সে মারা যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সে মরা গেছে বলে জানান তিনি। 

শাল্লা থানার ওসি মোঃ শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সকাল দশটায় মেসেজ পেয়েছি। থানা পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহকে দাফনেরকাজ করতে পারবে। 

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর