বিয়ানীবাজার সীমান্ত দিয়ে ২১ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪০ PM

বিয়ানীবাজার সীমান্ত দিয়ে ২১ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

সংবাদদাতা

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ০৩:৩৯:৫৪ AM

বিয়ানীবাজার সীমান্ত দিয়ে ২১ জনকে ঠেলে পাঠাল বিএসএফ


বিয়ানীবাজার উপজেলার সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশি নাগরিকদের ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার সকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রাম সীমান্ত এলাকা থেকে ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজিবির ৫২ ব্যাটালিয়নের নওয়াগ্রাম বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) সদস্যরা আজ ভোরে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৮ শিশু, ৫ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন। আটক ব্যক্তিদের অস্থায়ীভাবে একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয় এবং পরে তাঁদের বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

আটককৃতদের নাম- কেরামত শেখ (৬০), রমেছা বেগম (৫৫), কুলছুম শেখ (২০), ওমর শেখ (২ মাস), জহুরা বেগম (৬০), সোহাগী বেগম (৩২), সিদ্দিক শিকদার (১৮), সুমাইয়া বেগম (১১), রাফি শিকদার (৯), হাসান শিকদার (৩), জুয়েল শাহানুর শেখ (২৮), মরিয়ম খাতুন (২৫), আমেনা খাতুন (৮), আনার শেখ (২ মাস), তাছলিমা বেগম (৩৫), ইয়ামিন (১৭), ইয়াসিন (৫), ইয়াকুব (৪), রোকসানা (৩৫), আজগর আলী (৪০) ও ইতি বেগম (৩৬)।

বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তাঁরা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে গিয়েছিলেন। বেশিরভাগই নড়াইল ও গোপালগঞ্জ জেলার (বিশেষত টুঙ্গিপাড়া) বাসিন্দা। ভারতে দিনমজুরের কাজ করতে গিয়ে তাঁরা ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরবর্তীতে বিএসএফ তাঁদের বাংলাদেশে পুশইন করে।

বিয়ানীবাজার ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, “বিএসএফের এই ধরনের আচরণ মানবিক ও আন্তর্জাতিক সীমান্ত আইন পরিপন্থী। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি।”

এদিকে, ২৫ মে ৩২ জনকে পুশইনের ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করেছিল। এরপরও বিএসএফের পুনরাবৃত্তি এ ধরনের ঘটনায় সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিয়ানীবাজার থানার ওসি মো. আশরাফ উজ্জামান বলেন, বিজিবি ২১ জনকে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এপি

সিলেটজুড়ে


মহানগর