দোয়ারাবাজারে বজ্রপাতে শিশুর মৃত্যু
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৬ PM

দোয়ারাবাজারে বজ্রপাতে শিশুর মৃত্যু

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ০৪:০৭:৪৫ AM

দোয়ারাবাজারে বজ্রপাতে শিশুর মৃত্যু


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে আমির হোসেন (১৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত আমির হোসেন সে ফজলুল হকের ছেলে।

বুধবার দুপুরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

পারিবারিক সূত্র জানায়, তার বাবা ফজলুল হক নিজস্ব জমিতে ধান কাটায় ছিলেন। দুপুরে বাবার জন্য খাবার (ভাত) নিয়ে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দোয়ারাবাজার থানা ওসি মো জাহিদুল হক জানান, খবর পেয়েছি তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তথ্য সংগ্রহ করা হয়েছে।

আজকে সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর